সোমবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন নির্ধারন করে আদালত। সেই মতো এদিন আদালতের নির্দেশ পেয়ে মনোনয়ন পত্র জমা দিতে যায় বিজেপির বেশ কিছু প্রার্থী। অভিযোগ তাদের মনোনয়নে বাধা দেওয়া হয়। যার কারণে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসল বালুরঘাট জেলা বিজেপি নেতৃত্ব। এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে এই ধর্না বিক্ষোভের আয়োজন করা হয়।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, অভিযোগ করে বলেন মহামান্য হাই কোর্ট রায় দেওয়ার পরেও, এমনকি জেলার সমস্ত পুলিশ অফিসারদের এই আদেশের কপি পাঠিয়েছি, কিন্তু তার পরেও তারা আমাদের প্রার্থীদের মনোনয়ন সুনিশ্চিত করতে পারেননি। আমারা যখন জমায়েত হই গঙ্গারামপুরে তখন এই দলের সহ সভাপতি এবং পঞ্চায়েত নির্বাচনের সহকারী প্রভারি প্রদীপ সরকারের উপর নির্মম ভাবে আক্রমণ করা হয়। সেই সঙ্গে প্রায় ২০ জন কার্যকর্তাকে ভীষন ভাবে পেটান হয়। সেই সঙ্গে মহিলা দের উপর নানা ভাবে শ্লীলতাহানি করা হয়। তবে এই ঘটনায় শাসক দলের সঙ্গে প্রশাসনের বেশ কিছু আধিকারিক জড়িত বলে তিনি অভিযোগ করেন। যতক্ষণ না জেলার সর্বোচ্চ নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক আশ্বস্ত করছেন ততক্ষণ আমাদের এই ধর্না চলবে বলে তিনি জানান।